সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় মোটরসাইকেল- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু ভাঙ্গায় অটো রিকশা চাপায় শিশু নিহত, ভাঙ্গায় ৭ম ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সরকারি পাইলট হাইস্কুলে কম্পিউটার অপারেটর গ্রেফতার, মামলা  ভাঙ্গায় ৪৪ ধারা ভঙ্গ করে সেনা সদস্যর জায়গা দখল করে বাড়িঘর ভাংচুর, মালামাল লুঠপাটের অভিযোগ ভাঙ্গায় দাখিল মাদ্রাসার থেকে চুরি হওয়া ৫টি ল্যাপটপ, এলইডি টিভি উদ্ধার। দুই চোর আটক, ভাঙ্গায় টিকটক করতে এসে ধর্ষণের শিকার এক নারী, ৬ জন গ্রেফতার ভাঙ্গায় জেলার শ্রেষ্ট জয়িতার তিন ছেলেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ,  ভাঙ্গায় মৃত্যুর গুজব ছড়িয়ে ৫টি বসতবাড়ি ভাংচুর ও লুটপাট ফরিদপুরে বিদেশী অস্ত্র সহ ২ জন গ্রেফতার ফরিদপুরে আওয়ামীলীগ শাসন আমলে বিভিন্ন মামলার আসামি ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: আরিফুল ইসলাম সহ আসামিদের ধরতে পুলিশের অভিযান

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত,

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮২ Time View

আল আমিন, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি–
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে তিনটার সময় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড অজ্ঞাত একটা পরিবহন মোটরসাইলে আরোহীদেরকে চাঁপা দিলে এদুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হল- ফরিদপুর সদর জেলার পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের পুত্র খন্দকার মামুনুর রহমান (৪৫) ও তার বন্ধু চরভদ্রাসন উপজেলা সদর এলাকার খলাবাড়ীর  বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ ৫০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী মোটরসাইকেল ও অজ্ঞাত পরিবহন ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গা পৌর এলাকার নওপাড়া বাসস্ট্যান্ডে পৌছালে পরিবহনটি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহীকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা হসপিটালে নেওয়ার পথে আরেকজন নিহত হয়। ঘাতক পরিবহনটি পালিয়ে গেছে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই মোঃ হাবিবুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছাই। মটর সাইকেলের আরোহী এক বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আরেক বন্ধু গুরুতর আহত অবস্থায়  ভাঙ্গা হসপিটালে নেয়ার পথে মারা যায় । এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category