বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় মোটরসাইকেল- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু ভাঙ্গায় অটো রিকশা চাপায় শিশু নিহত, ভাঙ্গায় ৭ম ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সরকারি পাইলট হাইস্কুলে কম্পিউটার অপারেটর গ্রেফতার, মামলা  ভাঙ্গায় ৪৪ ধারা ভঙ্গ করে সেনা সদস্যর জায়গা দখল করে বাড়িঘর ভাংচুর, মালামাল লুঠপাটের অভিযোগ ভাঙ্গায় দাখিল মাদ্রাসার থেকে চুরি হওয়া ৫টি ল্যাপটপ, এলইডি টিভি উদ্ধার। দুই চোর আটক, ভাঙ্গায় টিকটক করতে এসে ধর্ষণের শিকার এক নারী, ৬ জন গ্রেফতার ভাঙ্গায় জেলার শ্রেষ্ট জয়িতার তিন ছেলেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ,  ভাঙ্গায় মৃত্যুর গুজব ছড়িয়ে ৫টি বসতবাড়ি ভাংচুর ও লুটপাট ফরিদপুরে বিদেশী অস্ত্র সহ ২ জন গ্রেফতার ফরিদপুরে আওয়ামীলীগ শাসন আমলে বিভিন্ন মামলার আসামি ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: আরিফুল ইসলাম সহ আসামিদের ধরতে পুলিশের অভিযান

ভাঙ্গায় মোটরসাইকেল- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮১ Time View

আব্দুল মান্নান,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান প্রামানিক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া–আটরশি আঞ্চলিক সড়কের পড়ারন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের নুরুজ্জামান প্রামানিকের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জিসান তার বন্ধু রাব্বিকে নিয়ে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী খাটরা গ্রাম থেকে কাউলিবেড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পড়ারন এলাকায় পৌঁছালে অপর ফিডার সড়ক থেকে উঠে আসা অটোভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তার পাশের গাছের সাথে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা হাসপাতাল পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রাব্বি আহত হয়েছেন।

এঘটনার সত্যতা নিশ্চিত করেন,

কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আবুল বাশার বাচ্চু।

০১৭২৯০৩৮৭০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category